
নির্বাচনী তাফশীলকে অবৈধ আখ্যা দিয়ে চলমান অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষে শহরের হাটের রাস্তায় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের হামদহ এলঅকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক বক্তব্য রাখেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণাকুন্ডু শহরের বিভিন্ন সড়কে মশাল মিছিল করেছে বিএনপি।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করে জানান, বিএনপির এই চলমান আন্দোলন সফল না হওয়া পর্যন্ত চলবে।
ভিন্নবার্তা/এমএসআই