উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে মনোনায়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সদর উপজেলা থেকে ৫ জন ও কালীগঞ্জ উপজেলা থেকে ৭ জনসহ মোট ১২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনায়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় আওয়ামীলীগের গোলাম ছরওয়ার খাঁন সউদ, একই দলের জে এম রশীদুল আলম, মোঃ মিজানূর রহমান (মাসুম) নুর এ আলম বিপ্লব ও জামায়াত সমর্থক ড. মোঃ হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সদর উপজেলা থেকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ ৫জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। অন্যদিকে কালীগঞ্জ উপজেলা থেকে আওয়ামীলীগের মোঃ জাহাঙ্গীর সিদ্দীক, একই দলের বীর মুক্তিযোদ্ধা মোঃ রাশেদ শমসের, মোঃ মতিয়ার রহমান, মোঃ শিবলী নোমানী, মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রমিকলীগ নেতা মোঃ ইমদাদুল হক ও জামায়াত সমর্থক মোঃ ওলিয়ার রহমান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মকলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051