ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার বেজপাড়া গ্রামে মোছাঃ রহিমা খাতুন (৫৭) নামে এক নারী করোন আক্রান্ত হয়ে রোববার ইন্তেকাল করেছেন। তিনি ওই গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদা সদর হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। করণা পরীক্ষায় তার রেজাল্ট পজেটিভ আসে। রহিমা খাতুনের শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে গত ২৮ মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে ইন্তেকাল করেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, রোববার সন্ধ্যায় লাশ দাফন কমিটির সদস্য মাওঃ রুহুল আমিনের নেতৃত্বে বেজপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাকে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের লাশ দাফন কমিট এ পর্যন্ত ৬৭ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051