ঝিনাইদহে মা ও মেয়েকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার বকসিপুর ও চাদঁপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার চাঁদপুর গ্রামের তক্কেল আলীর ছেলে রফিক উদ্দিন ও মৃত আফিল বিশ্বাসের ছেলে ঝন্টু বিশ্বাস। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, ২০০২ সালের ২১ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদা গ্রামের হাসিনা খাতুন ও তার ৩ বছরের মেয়ে টফিকে অপহরণ করা হয়। চক্রটি মাকে সংঘবদ্ধ ধর্ষণ করার পর দুজনকেই হত্যা করে। ঘটনার দিন সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চাঁদপুর গ্রামের নবগঙ্গা নদীর পাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাগান্না ইউনিয়নের চৌকিদার সাধন দাস অজ্ঞাতদের আসামী করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। লাশ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাদের পরিচয় শনাক্ত করেন। মা-মেয়ে হত্যা মামলায় সম্প্রতি ঝিনাইদহের একটি আদালত ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। রায়ের সময় আসামীরা পলাতক ছিলো। আদালত আসামীদের গ্রেফতারে ওয়ারেন্ট জারি করলে সদর থানার এই আস রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, দন্ডপ্রাপ্ত দুই আসামী বিদেশে পালিয়ে যাওয়ার জন্য নিজ বাড়িতে এসে প্রস্তুতি নিচ্ছিল। শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারা পাঠানো হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051