ঝিনাইদহের পবহাটি এলাকা থেকে তিন মাসের সাজাপ্রাপ্ত নবুওয়াত হোসেন নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার রাতে শহরের পবহাটি সৃজনী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবুওয়াত হোসেন মাগুরা সদর উপজেলার রাউতাড়-আলাইপুর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ওসি শরিফুল ইসলাম জানান, ২০১৪ সালে নারী নির্যাতন মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি নবুওয়াত দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহকারী উপপরিদর্শক এখলাছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নবুয়াতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নবুওয়াতকে মাগুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051