ঝিনাইদহের ৬ উপজেলায় পুলিশ অভিযোনে বিএনপি জামায়াতের অন্তত ৩০ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। পুলিশের ভাষ্য নাশকতার অভিযোগে ২৫ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। সারা জেলায় পুলিশের এই অভিযান চলমান রয়েছে। এদিকে বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের তালিকা প্রদান করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন, হলিধানী ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক ইব্রাহীম ব্যাপারী, মহারাজপুর ইউনিয়নের মোঃ আক্তারুজ্জামান, মোঃ শিপন মিয়া, মোঃ হায়দার আলী, শৈলকুপা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু জাহিদ চৌধুরী, একই উপজেলার যুবদল নেতা মোঃ লতিফ রাজু, হরিণাকুন্ডুর জোড়াদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আরিফুল, জোড়াদহ গ্রামের ইয়ামিন, বাকচুয়া গ্রামের মাঃ বকুল হোসেন, ফুরসন্দি ইউনিয়নের মিয়াকুড় গ্রামের জাহিদুর রহমান বিশ্বাস, নলডাঙ্গা ইউনিয়নের মোঃ টিপু মিয়া, মহেশপুরের মোঃ গোলাম মোস্তফা, মোঃ শামীম সরোয়ার ভোটার, বাঁশবাড়িয়া ইউনিয়নের আব্দুল মোতালেব, পান্তাপাড়ার মোঃ সুজাউদ্দিন কালু, মোঃ আমজাদ হোসেন, কালীগঞ্জের রায় গ্রামের মোঃ শরিফুল, রাখালগাছি ইউনিয়নের মোঃ হায়দার আলী, ত্রিলোচনপুর ইউনিয়নের মোঃ আমিনুর রহমান লাটু মন্ডল ও নিয়ামতপুর ইউনিয়নের মোঃ মিজানুর রহমান। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ জানান, প্রতিনিয়ত গ্রেফতারের খবর আসছে। ফলে গ্রেফতারের সংখ্যা আরো বাড়তে পারে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051