নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঝিনাইদহে কেন্দ্রীয় কর্মসূচী পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে। কর্মসূচী পালনের জন্য বৃহস্পতিবার শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশী বাধায় বেশিরভাগ নেতাকর্মী চলে গেলে কিছু সংখ্যক নেতাকর্মী ব্যানার নিয়ে মানববন্ধন করতে গেলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। পুলিশের বাধায় মানবন্ধন বা সমাবেশ করতে না পাড়ায় ফিরে যায় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট এম মজিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী ছিল। মানববন্ধনে দাড়ানোর আগেই পুলিশ নেতাকর্মীদের চলে যেতে বলে। আমরা কয়েকজন নেতাকর্মী ব্যানার নিয়ে দাঁড়ানো চেষ্টা করলে তারা ব্যানারও কেড়ে নেয়। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ এমন একটি কর্মসূচী পুলিশ করতে না দিয়ে স্বৈরতন্ত্রের মানসিকতা দেখিয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051