"সাবধানে চালাব গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি" "আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো" এই স্লোগানে দুপুরে ঝিনাইদহ শহরের মুজিব চত্বরে বিআরটিএ'র রোড শো অনুষ্ঠিত হয়। সেসময় বিভিন্ন গাড়ির ড্রাইভারদের হাতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএ'র সহকারী পরিচালক মোঃ আতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক এস এম সবুজ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রোকনুজ্জামান রানু, ট্রাফিক পুলিশের টিআই মোঃ মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র বিহীন গাড়ি না চালানো প্রসঙ্গে বিভিন্ন চালকদের সাথে মতবিনিময় করেন তারা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051