ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় বাসের ধাক্কায় জহির বিশ্বাস (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির বিশ্বাস হরিণাকুন্ডু উপজেলা শাখারীদহ গ্রামের মৃত দানেশ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খুচরা মাছ ব্যবসায়ী জহির বিশ্বাস বাইসাইকেল নিয়ে ঝিনাইদহ শহরে আসছিল। পথে চাকলাপাড়া তসলিম ক্লিনিকে সামনে এলে শহর থেকে পুরাতন হাটখোলাগামী তমা ডিলাক্স নামের একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051