1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ১:১৪ am

ঝিনাইদহ সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিঠুন হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (০১ মার্চ রাত) ১০টার সময় ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিঠুন ঝিনাইদহ সদর উপজেলার মাগুরা পাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ঝিনাইদহ শহর থেকে মিঠুন মোটরসাইকেল যোগে নিজ গ্রামে যাচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান মিঠুন।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ