ঝিনাইদহে আধুনিক কম্পিউটার ট্রেনিং সেন্টার ‘নভোরিভেরা ট্রেনিং সেন্টার’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের থানা পাড়ার পৌরসভার বিপরীতে এ সেন্টারের উদ্বোধন করা হয়। নভোরিভেরা ট্রেনিং সেন্টারের স্বত্তাধীকারী মাহফুজুর রহমান বিপ্লব’র সভাপতিত্বে উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াত আলী মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিন ফাউন্ডেশনের সদস্য ফয়জুল কবির মামুন, সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর হোসেন মুক্তসহ অন্যান্যরা। নভোরিভেরা ট্রেনিং সেন্টারের স্বত্তাধীকারী মাহফুজুর রহমান বিপ্লব জানান, এখন থেকে এই ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীদের কম্পিউটারের এমএস ওয়ার্ড, আইটি বেজড, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিংসহ নানা প্রশিক্ষণ প্রদাণ করা হবে। বর্তমানে এবিএম ফাউন্ডেশনের দেওয়ার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051