গোয়ালের গরু ও ক্ষেতের রসুন এবং পেয়াজের পর চুরির তালিকায় এবার কৃষকের ভুট্টা। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পান্তাপাড়া গ্রামে জমি থেকে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির ভুট্টা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে এনায়েতপুর গ্রামের ফজলুর রহমান ক্ষেত থেকে এই ভুট্টা কেটে নিয়ে গেছে চোরেরা।
কৃষক ফজলুর রহমান জানান, পান্তাপাড়া গ্রামে আড়াই বিঘা জমি লীজ নিয়ে তিনি ভ্ট্টূা চাষ করেন। সোমবার রাতে কে বা কারা তার আড়াই বিঘা জমির মধ্যে দুই বিঘা জমির ভূট্টা কেটে নিয়ে যায়। শুধু ভুট্টা চুরি করেই দুর্বৃত্তরা ক্ষান্ত হয়নি, চুরির পর অবশিষ্ট জমিতে থাকা ভুট্টা নষ্ট করে দিয়ে গেছে।
গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকদের সাথে জমিতে ভুট্টা কাটতে এসে তিনি এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েন। তার খেত থেকে প্রায় লক্ষাধিক টাকার ভুট্টা চুরি ও নষ্ট হয়েছে বলে তিনি দাবী করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ভূট্টা চুরির বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051