1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে টিটিসি’র ব্যতিক্রমি উদ্যোগ ওরা আর সাপ খেলা দেখাবে না

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ১০:৪৮ pm

হাফিজুর রহমান সাপ আর বানর খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। এখন আর এই পেশা চলে না তার। ফলে তিনিসহ বেদে সসম্প্রদায়ের মানুষ অসহায় হয়ে পড়েছে। বেদে সম্প্রদায়কে মুলধারায় ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে ঝিনাইদহ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)। সমাজের অবহেলিত এই সম্প্রদায়কে কর্মমুখি করতে প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিবে।

ইচ্ছা করলে তারা স্বল্প খরচে দেশের বাইরেও যেতে পারবেন। ইতিমধ্যে ঝিনাইদহ টিটিসিতে বেদে সম্প্রদায়ের নারী পুরুষের ১২ শিক্ষার্থী বিভিন্ন সেক্টরে প্রশিক্ষন নিচ্ছেন। এ ভাবে সমাজে অবহেলিত জনপদের মানুষদের নিয়ে ঝিনাইদহ টিটিসি ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বলে জানালেন কলেজটির অধ্যক্ষ মোঃ রুস্তম আলী। তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ ক্যাডেট কলেজ এলাকায় টিটিসির যাত্রা শুরু হয় ২০০৬ সালে। সেই থেকে সরকারের বিভিন্ন উদ্যগে শুরু মানব সম্পদ উন্নয়নের কাজ। জেলায় বেকারত্বের হার কমিয়ে দক্ষ জনশক্তি উন্নয়নে কাজ করছে ঝিনাইদহ টিটিসি। বর্তমানে বিভিন্ন সেক্টরে বেকার ছেলে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিনত করছে। এখান থেকে প্রশিক্ষন নিয়ে ছেলে মেয়েরা দেশ এবং দেশের বাইরে কাজ করে দেশের অর্থনিতিতে বড় ভূমিকা পালন করছে বলে জানান অধ্যক্ষ রুস্তম আলী।

সরজমিন গিয়ে দেখা যায় অধ্যক্ষ রুস্তম আলী ও সাবেক জেলা প্রশাসক মনিরা বেগমের সদিচ্ছায় অবহেলিত জনপদ এবং পিছিয়ে পড়া বেদে স¤প্রদায়ের মানুষদের নিয়ে নতুন পদক্ষেপ গ্রহন করে। বেদে স¤প্রদায়ের নারী পুরুষ উভয়কে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে তুলতে টিটিসি কর্তৃপক্ষ ড্রাইভিং, ইলেক্ট্রিশিয়ান, প্লাম্বার ও সুইং আপরেটর হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রতিষ্ঠানে প্রশিক্ষণরত সাইফুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানান, টিটিসিতে ভর্তি হওয়ায় আমরা নতুন নতুন কর্ম শিখছি এবং নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলছি। টিটিসির অধ্যক্ষ জানান, এখান ভর্তি হওয়া ছাত্রদের ৬ মাসের মধ্যে বিনামূল্যে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে। অন্যদিকে টিটিসি তে জাপানী ভাষাও শেখানো হচ্ছে। ইতোমধ্যে গত জানুয়ারী মাসে বেশ কয়েকজনকে জাপানে পাঠানো হয়েছে। তারা সকলেই এখন জাপানে কর্মরত আছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ