ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051