আসিফ কাজল: ঝিনাইদহে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন মারা গেছে। এছাড়াও এ সময় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ রোববার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051