1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝিনাইদহে এবার করোনায় মারা গেলেন বিআরডিবি’র ফিল্ড অর্গানাইজার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০ ৯:২০ pm

ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিআরডিবি’র ফিল্ড অর্গানাইজার আলাউদ্দীন (৩০)। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

আলাউদ্দীন মহেশপুর বিআরডিবি অফিসে এলআরপি প্রকল্পের ফিল্ড অর্গানাইজার হিসেবে কর্মরত ছিলেন। এই নিয়ে ঝিনাইদহে করোনায় ১২ ব্যক্তির মৃত্যু হলো।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মো: আব্দুল হামিদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনা উপসর্গ নিয়ে গত ১৫ জুলাই আলাউদ্দীন ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে শনিবার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট প্রকাশিত হওয়ার আগেই শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ইন্তিকাল করেন।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: আব্দুল হামিদ খানের তত্ত্বাবধানে কোর্টচাদপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো: আসাদউল্লাহর নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ দাফন কমিটির সদস্যগণ ঝিনাইদহ হাসপাতাল থেকে মৃতের লাশ গ্রহণ করেন এবং গ্রামের বাড়িতে নিয়ে জানাযা শেষে শনিবার দুপুরে পারিবারিক গোরস্থানে আলাউদ্দীনের লাশ দাফন করেন। এই নিয়ে ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি এ পর্যন্ত ২৬টি লাশ দাফন করেছে।

ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ