ডামি নির্বাচন বর্জন ও চলমান অসহযোগ আন্দোলন সফল করতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা লিফলেট বিতরণ করেছে বিএনপি। শুক্রবার দিনব্যাপী ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী, মধুহাটী ও সাগান্না ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও দপ্তর সম্পাদক শাহিন খানসহ ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দ। লিফলেট বিতরণকালে এম এ মজিদ বলেন, নৌকা মানেই এখন আতংক। তাই এই ডামি নির্বাচনেও ঝিনাইদহের প্রতিটি আসনে নৌকার প্রার্থীরা তাদের ভরাডুবির আশংকা করছে। মানুষ নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা হাসিনার আমলের কোন নির্বাচনে আর ভোট কেন্দ্রে যাবে না। এদিকে ঝিনাইদহ জেলা মহিলাদলের উদ্যোগে শুক্রবার ঝিনাইদহ শহরের বিভিন্ন বিপনী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করে। এ সময় জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সম্পাদক তহুরা বেগম, সুরভি আক্তার পারভিন, মাছুরা আক্তার পলি, রিনা খাতুন, আনোয়ারা বেগম আনু, শিরিন সুলতানা, রুলিয়া বেগমসহ জেলা ও উপজেলা মহিলাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলার হামিদুল ইসলাম হামিদ, মহেশপুরে মেহেদী হাসান রণি ও কোচাঁদপুরে ফারুক হোসেন খোকনের নেতৃত্বে লেফলেট বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051