1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০ ১১:৩৮ pm

নীলফামারীর ডোমারে শিশু ধর্ষণ মামলায় মারুফ ইসলাম (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ২৬ ডিসেম্বর শনিবার মধ্যরাতে জেলা সদরের পলাশবাড়ি এলাকা থেকে মারুফকে গ্রেফতার করা হয়।

২৭ ডিসেম্বর রোববার দুপুরে তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।

পুলিশ জানায়, শুক্রবার প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। মামলার পর থেকেই আসামিকে গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। এরই মধ্যে শনিবার রাতে পলাশবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মারুফ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।

তিনি জানান, মামলায় বৃহস্পতিবার দুপুরে ডোমার শহরের কলেজপাড়া এলাকার একটি বাঁশঝাড়ে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ