কুমিল্লা তিতাস উপজেলা বড় গাজীপুর খালেকীয়া এতিমখানার এক ছাত্রের শরীরে গরম ডাল পড়ে শরীর ঝলসে গেছে। আহত মো. নাছির উদ্দিন ওই মাদরাসার নূরানী বিভাগের ছাত্র এবং উপজেলার রানী চরা গ্রামের আবুল খয়েরের ছেলে। এ ঘটনার পর থেকে মাদরাসার শিক্ষকরা পলাতক আছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে গরম ডাল নাসিরের শরীরে পড়ে। এতে নাসিরের পেট-পিঠসহ বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। তবে ওই রাতে তার কোনো চিকিৎসা করায়নি শিক্ষকরা। এ নিয়ে আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়। বিষয়টি উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের নজরে আসে। পরে তিনি বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরনবীকে নাছিরের সার্বিক খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দেন।
চেয়ারম্যান স্থানীয় ওয়ার্ড মেম্বার নিয়ে ওই মাদরাসায় যান। এ সময় মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদ রহমান বলেন, রাতে তেমন বুঝতে পারিনি। সকালে মাদরাসার শিক্ষক ও নাছিরের বড় ভাইয়ের মাধ্যমে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা বার্ন ইউনিটে রেফার্ড করেন চিকিৎসক। এ সময় ইউপি চেয়ারম্যান নুরনবী অসুস্থ নাসিরের চিকিৎসা খরচ বহনের আশ্বাস দেন। এ ঘটনার পর শিক্ষকরা মাদরাসা তালা দিয়ে চলে যান।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051