মীরসরাই উপজেলায় রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুইজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) রাত সাড়ে আটটার দিকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে।
দুই জন শিক্ষার্থীরা হলেন, আফসার (১৫) ও আরিফ (১৮)। উভয়ের নগরের আকবরশাহ কলোনির বাসিন্দা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক বলেন, রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে দুইজন শিক্ষার্থী পানিতে ডুবে যায়। রোববার (আজ) বিকেলে সাড়ে পাঁচটার দিকে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। রাত সাড়ে আটটার দিকে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051