নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে এক ইউপি সদস্য মারা গেছে। নিহত ইউপি সদস্যের নাম মো. শাহ আলম (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। বৃহস্পতিবার (৫ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালের দিকে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় নিহত ইউপি সদস্যের এক ছেলের সাথে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন যুবককের সাথে ঝগড়া বেঁধে যায়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সাথে তাঁর বাকবিতণ্ডা হয়। ওই সময় ইউপি সদস্য শাহ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051