জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্যে ব্যাট করছে নিউজিল্যান্ড

Written by

in

কানপুরের গ্রিনপার্ক পেসারদের জন্য নয়, বরং স্পিনারদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অক্ষর প্যাটেল যেভাবে প্রথম ইনিংসে লাটিমের মত বল ঘুরিয়েছেন, তাতে দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা ছড়ি ঘোরাবে- এটা বলাই বাহুল্য। যদিও নিউজিল্যান্ডের স্পিনার নয়, পেসাররাই আগুন ঝরিয়েছেন এবং সাফল্য তুলে নিয়েছেন।

স্পিন স্বর্গরাজ্যে সোমবার হবে ম্যাচ নির্ধারণের তুমুল লড়াই। কারণ, জয়ের জন্য ২৮৪ রানের লক্ষ্য পেয়েছে নিউজিল্যান্ড। যদিও ইনিংসের শুরুতেই ওপেনার উইল ইয়ংয়ের উইকেট হারিয়েছে কিউইরা। দিন শেষ করেছে কেবল ৪ রান নিয়ে। হারিয়ে ফেলেছে একটি উইকেট। উইকেটটি নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

সোমবার ম্যাচের শেষদিন। উইকেট যেভাবে ভেঙে রয়েছে, তাতে অশ্বিন-অক্ষররা যে দুর্বোধ্য হয়ে উঠবেন সফরকারী ব্যাটারদের জন্য- তা বলাই বাহুল্য।
ভিন্নবার্তা ডটকম/এন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *