জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনযাত্রীরা।
বুধবার সন্ধ্যায় আক্কেলপুর রেলস্টেশনে পৌঁছার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর থেকে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এর এক ঘণ্টা পর ট্রেনটি চিলাহাটীর উদ্দেশ্যে যাত্রা করে।
আক্কেলপুর স্টেশনমাস্টার তোফাজ্জল হোসেন বলেন, রাজশাহী থেকে চিলাহাটীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আক্কেলপুর রেলস্টেশনে পৌঁছার পর সন্ধ্যায় এর ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রেনের ইঞ্জিন নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানানোর পর পার্বতীপুর থেকে বিকল্প একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এর এক ঘণ্টা পর ট্রেনটি চিলাহাটীর উদ্দেশে যাত্রা করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051