জীবনের নিরাপত্তা চেয়ে আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারীর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
বৃহস্পতিবার দুপুর দুইটায় এ জিডি করা হয়।
জিডিতে আওয়ামী লীগ নেতা উল্লেখ করেন, “গত ১ আগস্ট পবিত্র ঈদুল আযহার দিন বিকেলে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল আবদীন হাজারী কিছু লোকজনের উপস্থিতিতে ফেনীর মাস্টার পাড়াস্থ তার বাসভবনের সামনে তিনি আমার নাম বিকৃত করে আক্রমণাত্মকভাবে বলেন যে, ‘সোনাগাজী পৌরসভার চেয়ারম্যান খোকন্না (খোকন) জানতে চাই, আজকে তোরা ফেনী শহরের কোথায় আছিস, এখানে যারা আছে তারাই তোদেরকে যখন যেখানে পাইবে কেটে টুকরো টুকরো করবে। বঙ্গবন্ধুকে ছাড়াই আমরা দেশ স্বাধীন করেছি।’ আমার বিরুদ্ধে তার উসকানিমূলক, বিতর্কিত, ঔদ্ধত্যপূর্ণ বর্ণিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার দিন আমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমার বাড়িতে থেকে ফেসবুকের মাধ্যমে বিষয়টি জানতে পারি। তার এই হুমকি দলীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণে আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমি আশঙ্কা করছি যে, জয়নাল হাজারীর নির্দেশে তার সন্ত্রাসীরা আমাকে খুন, জখম করতে পারে।”
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রহিম জয়নাল হাজারীর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নিতে এসআই আনোয়ার হুসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051