
জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো-কমানোর ক্ষমতা পেয়েছে সরকার। কোনো প্রক্রিয়ার ভেতরে না গিয়ে সরকার চাইলেই এসবের দাম নির্ধারণ করতে পারবে। এমন ক্ষমতা দিয়ে গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২২’ জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের অনুমোদনক্রমে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে।
এর আগে গত সোমবার ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২২’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এখন থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পাশাপাশি সরকার চাইলেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়াতে বা কমাতে পারবে।