বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ল জমিয়তে উলামায়ে ইসলাম। বুধবার সংবাদ সম্মেলন ডেকে জোট ছাড়ার ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না।
জোট ছাড়ার কারণ প্রসঙ্গে বাহাউদ্দিন জাকারিয়া বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, পরামর্শ না করেই উপ-নির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া।
সংবাদ সম্মেলনে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে মাদরাসা খুলে দেওয়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়। এরআগে ২০১৯ সালে বিএনপি নেতৃত্বাধীন এই জোট ছেড়েছিল আন্দালিভ পার্থের বিজেপি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051