জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জের সাধারণ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গায় ব্যারিস্টার আশরাফ মেমোরিয়াল হাসপাতালে এ সম্মেলনের আয়োজন করেন জেসিআই মানিকগঞ্জ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জে.সি.আই মানিকগঞ্জ শাখার নব্য প্রতিষ্ঠাতা লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার ওলোরা আফরিন, দায়িত্বপ্রাপ্ত বোর্ড সদস্য ভাইস প্রেসিডেন্ট ড.সুবর্ণ আহমেদ, সেক্রেটারি জেনারেল মাহিজেবীন সামস্-ই মফিজ, ট্রেজারার মসরুর আরমান এবং জেনারেল লিগেল কাউন্সিল তানজিনা খান মলি প্রমুখ।
উল্লেখ্য, জেসিআই ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। জেসিআই মানিকগঞ্জ ইতিমধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি নামে একটি প্রকল্প সম্পন্ন করেছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051