জেলার মেঘনা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে ট্রলারে তল্লাশি চালিয়ে এক হাজার ৫০০ কেজি (সাড়ে ৩৭ মণ) বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (২০ মে) বিকেলে জব্দ করা চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। সন্ধ্যায় এ তথ্য গণমাধ্যমকে জানায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রলার তল্লাশি করে এক হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ সময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051