ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেমের একটি ইহুদি সিনাগগে (উপাসনালয়) শুক্রবার দিবাগত রাতে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৮ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে।
ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের প্রাণঘাতী অভিযানের প্রেক্ষাপটে উত্তেজনার মধ্যে এ গুলির ঘটনা ঘটল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনা অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হয়।
ইসরায়েলের পুলিশ বিভাগ বলেছে, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। জেরুজালেমের শহরের নেভি ইয়াকভ এলাকায় গুলি চালানোর এ ঘটনা ঘটে।
ইসরায়েলি সেনা অভিযান নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য একদিনের নিহতের হিসাবে গত বৃহস্পতিবার ছিল এক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এর প্রতিক্রিয়ায় গাজা থেকে দুটি রকেট নিক্ষেপ করা হলে ইসরায়েল শুক্রবার ভোরে সেখানে ব্যাপক বিমান হামলা চালায়। সূত্র: বিবিসি ও সিএনএন
এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সেটির চালক পালিয়ে গেছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051