সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের সামনে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে।
সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার মার্কিন ওই কনস্যুলেট ভবনের কাছে এক ব্যক্তি তার গাড়িটি পার্ক করে রাখার পর ভেতর থেকে অস্ত্র নিয়ে বের হয়।
এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার গোলাগুলিতে অস্ত্রধারী নিহত হয়।
আরব নিউজ বলছে, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য এবং বন্দুকধারীর পরিচয় জানা যায়নি।
ওই বন্দুকধারীই প্রথম নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল বলে জানিয়েছে আল-জাজিরা।
গোলাগুলিতে কনস্যুলেটের এক নেপালি নিরাপত্তারক্ষীও আহত হয়; পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
সৌদি বার্তা সংস্থা বলছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হওয়া ব্যক্তিকে যথাযথভাবে মোকাবিলা করেছে।
এ ঘটনার কারন উদঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মক্কা অঞ্চলের পুলিশ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051