নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির শীর্ষ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসি। সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নব্য জেএমবির সদস্যরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। এর আগে তাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের শীর্ষ নেতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051