নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হোসেন সেলিমকে ফের মনোনয়ন দেয়ায় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এর আগে মদ ও জুয়ার আসর থেকে গ্রেফতার হয়েছিলেন। পরে পুলিশ তাকে জেলে পাঠিয়েছে। এরপর এলাকাবাসী এ চেয়ারম্যানের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। সম্প্রতি তাকে আবার মনোয়ন দেয়ায় তা বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, চেয়ারম্যান নুরুল হোসেন সেলিমকে ২০১৯ সালের ১৬ ডিসেম্বরে মদ ও জুয়ার আসর থেকে পুলিশ প্রকাশ্যে গ্রেফতার করে তাকে জেলে পাঠিয়েছে। পরবর্তীতে এ বিষয়ে পুলিশ চার্জশিটও দাখিল করেছে। এছাড়া, সেলিমের বিরুদ্ধে নারী নির্যাতন, হিন্দুদের সম্পত্তি দখল, ত্রাণচুরি, বিচারে পক্ষপাতিত্ব করাসহ নানা অভিযোগ করেছেন এলাকাবাসী। এখন নুরুল হোসেন সেলিম ফের চেয়ারম্যান নির্বাচন করার জন্য নানাভাবে তদবির চালিয়ে ফের মনোনয়ন পেয়েছেন।
যা কোনভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। এদিকে, নুরুল হোসেন সেলিম হিন্দুদের স্মশানের জায়গা দখল করে তার নিজস্ব মালিকানার ইট ভাটার কাজে ব্যবহার করছেন। এতে মৃতদেহ সৎকারে সমস্যা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এমতাবস্থায় তাকে ফের মনোনয়ন দেয়ার চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভোটারা। তার মনোনয়ন বাতিল করে স্বচ্ছ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে নুরুল হোসেন সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051