নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী গ্রাম থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী খানসহ ১০জনকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ। তাদেরকে সোমবার সন্ধ্যায় জুয়ার আসর থেকে আটক করা হয়। ওরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,জেলার কলমাকান্দার সিধলী এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী দলীয় প্রভাব খাটিয়ে জুয়া খেলার আসর চালাচ্ছিল। এলাকাবাসী ভয়ে কেউ প্রতিবাদ করেনি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম, হায়দার আলী খান, মানিক মিয়া, ওয়াসিম মিয়া, হাবিবুর রহমান, আনু ফকির, আবদুল করিম, জিয়াউর রহমান, জনি রায়, যুবলীগ নেতা রুবেল তালুকদারকে আটক করে। এ সময় ডিবি পুলিশ ওই আসর থেকে নগদ ১৭ হাজার টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করে।
নেত্রকোনা ডিবির ওসি এ টি এম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,ক্ষুদ্র সিধলী গ্রামে জুয়া খেলার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051