জুন মাসে দেশে মোট ৩২৯ জন নারী ও কন্যাশিশুর ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। এদের মধ্যে কন্যাশিশুর সংখ্যা ১৪৬ আর নারীর সংখ্যা ১৮৩। আজ শুক্রবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বাংলাদেশ মহিলা পরিষদ। সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রকাশ করেছে সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা পরিষদ জানিয়েছে, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে ২০২১ সালের জুন মাসে মোট ৩২৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১৩৮ জন তন্মধ্যে ৬৯ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ৯ জন কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার, ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। এছাড়াও ১০ জন কন্যাশিশুসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ১ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৯ জন কন্যাশিশুসহ ১০ জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। ২ জন কন্যাশিশুসহ ৩ জন পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৩ জন। ৩ জন কন্যাশিশুসহ উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৫ জন। ১৫ জন কন্যাশিশুসহ ২১ জন অপহরণের ঘটনার শিকার ও ১ জন কন্যাশিশুসহ ২ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে।
সংগঠনটি আরো জানিয়েছে, নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ৭টি। বিভিন্ন কারণে ৬ জন কন্যাশিশুসহ ৩৮ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৪ জন, তন্মধ্যে ৫ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যাশিশুসহ মোট ৭ জন। বিভিন্ন নির্যাতনের কারনে আত্মহত্যা করেছে ২ জন কন্যাশিশুসহ ১১ জন। ৯ জন কন্যাশিশুসহ ৪১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ৬টি। সাইবার অপরাধের শিকার হয়েছে ৩ জন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051