কারাবন্দি জি কে শামীম করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তার করোনা আক্রান্তের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ওয়ার্ড ও হাসপাতালের অপর একটি ওয়ার্ড লকডাউন করেছে কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) জেলার মাহবুবুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, কয়েকদিন আগে কারাগারে থাকা জি কে শামীম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারা হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার শারীরিক অবস্থা ঠিক না হলে গত তিনদিন আগে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে।
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বিদেশি মদ ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জি কে শামীমকে তার নিকেতনের বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051