ভিন্নবার্তা প্রতিবেদক:বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে সাদেক হোসেন খোাকা ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর গোপীবাগে গরীব ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেযর সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসভবনে গরীবদের মাঝে এ খাদ্য সামগ্রী দেয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও গরীব ও দুঃস্থ দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন।
এসময় ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেল, সাধারন সম্পাদক কাজী আবুল বাশার, সহ সভাপতি সাব্বির আহমেদ আরিফ, ওয়ার্ড কমিশনার হাজী সিরাজ,হাজী লিয়াকত আলী, মকবুল ইসলাম টিপু,এম এ শাহেদ মন্টু, আব্দুল কাদির, গেন্ডারিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ঢালী মামুনুর রশিদ, সাবেক সংরক্ষিত মহিলা কমিশনার মনি বেগম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051