1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ না, তিনি পুরো জাতির’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১০:৩৮ pm

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, বাঙ্গালী জাতীয়তাবাদের ন্যারো থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করছি ইনক্লুসিভ সংস্কৃতি চর্চার। আপনারা দেখেছেন বাংলা নববর্ষে চাকমা, মারমাসহ বাংলাদেশের সবজাতি গোষ্ঠী সম্পৃক্ত হয়েছে। ঈদের আগে চাঁদ রাতের অনুষ্ঠানে সবাই যুক্ত হয়েছেন।

যে চিন্তাটা ১৯৭৭, ৭৮-এ যারা রাজনীতি করেছেন তারা অনুধাবন করেছিলেন। তারা আর ২-৪টা বছর সময় পেলে হয়তো তা দৃশ্যমান হতো।
শুক্রবার (৩০ মে) বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে জিয়া স্মৃতি জাদুঘর আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফারুকী এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা অতিথিদের নিয়ে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ ছিলেন না, তিনি জাতির সম্পদ ছিলেন। স্বাধীনতার পর যখন পাহাড়ে শন্তু লারমাদের হাতে অস্ত্র তুলে দেয়া হয় তখন জিয়াউর রহমান সেখানে ভূমিহীনদের পুনর্বাসন করে স্বাধীনতা রক্ষা করেছেন। ফারাক্কা বাঁধের বিরুদ্ধে তিনি জাতি সংঘে নালিশ করেছেন। তার নালিশের ফলে ভারত বাংলাদেশের সঙ্গে পানি চুক্ত করেছেন।

তিনি তালপট্টি রক্ষায় উদ্যোগ নিয়েছিলেন। তাকে হত্যার মধ্য দিয়ে আমাদের অগ্রগতি থামিয়ে দেওয়া হয়েছিল।
স্মরণ সভায় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, ঢাবি শিক্ষক অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপি সরোয়ার তুষার, অনলাইন এক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ ও নিত্যানন্দ পাল, সাবিহা জাকির বক্তব্য রাখেন।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ