তিন ম্যাচের সিরিজে প্রতিটিতেই বলতে গেলে একই চিত্র। প্রথমে ব্যাট করে আফগানিস্তানের বড় সংগ্রহ, পরে জিম্বাবুয়ের লড়াই ছাড়া বড় হার। হারের ব্যবধানও প্রায় একইরকম।
প্রথম টি-টোয়েন্টিতে ৪৮, পরেরটিতে ৪৫ আর শেষটায় এসে আফগানিস্তানের কাছে ৪৭ রানে হারল জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচের সিরিজে তারা পেল হোয়াইটওয়াশের লজ্জা।
আবুধাবিতে আজ (শনিবার) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। দলের এই বড় পুঁজির মূল কারিগর নাজিবুল্লাহ জাদরান।
৩৫ বলে ৫টি করে চার-ছক্কায় ৭২ রানে অপরাজিত থাকেন জাদরান। এছাড়া উসমান গনি ৩১ বলে ৩৯, করিম জানাত ১৪ বলে ২১ আর অধিনায়ক আসগর আফগানের ব্যাট থেকেও আসে ১২ বলে ২৪ রানের ইনিংস।
জবাবে তারিসাই মাসাকান্দা ওপেনিংয়ে নেমে উইকেট আগলে রাখলেও (২৮ বলে ৩০) ব্যাটিংটা ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। এর মধ্যে আবার নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে। ৫৬ রানের মধ্যে সাজঘরে ফেরেন ৫ ব্যাটসম্যান। ততক্ষণে ১০ ওভার পার হয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংসে।
রানের চাপ মাথার ওপরে নিয়ে বড় একটি জুটি গড়েন সিকান্দার রাজা আর রায়ান বার্ল। কিন্তু তাদের ৫৬ বলে ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিটি দলকে জয়ের পথে হাঁটার সম্ভাবনা তৈরি করে দিতে পারেনি। রাজা ২৯ বলে ৪১ আর বার্ল ৩১ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের ইনিংস থামে ৫ উইকেটে ১৩৬ রানে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051