জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য পদে (আসন-৪৫) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সোমবার (১৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. আবুল কাসেম শেরিফা কাদেরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মেজর (অব.) রানা মো. সোহেল, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান পীর ফজলুর রহমান মিজবাহ, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, সাংস্কৃতিক পার্টির সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সদস্য নাহার ইতি উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051