গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার ১শ কোটি টাকার একটি মানহানি মামলা হয়েছে। গাজীপুর মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে ওই মামলা (সিআর নং ১২১০/২০২১) দায়ের করেছেন।
বাদীপক্ষে গাজীপুর জজ কোর্টের আইজীবী মো. নুর নবী সরদার রোববার বিকালে ওই আদালতে মামলাটি রুজু করেছেন।
আইনজীবী মো. নুর নবী সরদার জানান, আদালতের বিচারক রোববার মামলাটি আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
এজাহারে উল্লেখ করা হয়— গাজীপুর মহানগরের কানাইয়া এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হলেও আইনের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন না। তিনি ১৩ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫টার দিকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন; যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাদী ক্ষুব্ধ হয়ে অপমান সহ্য করতে না পেরে সম্মানহানি হিসেবে ১শ কোটি টাকার মানহানি মামলা দায়ের করতে বাধ্য হন।
আদালতের বিচারক রোববার মামলাটি আমলে নিয়ে গাজীপুর সদর থানা পুলিশকে তদন্ত করে আগামী ৩০ জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051