1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাসদের নেতা-কর্মীদের সমর্থন চাইলেন ঢাকা-১৮ আসনের হাবিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ১০:৩১ pm

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান ১৪ দলের শরীক দল জাসদের সমর্থন চেয়েছেন।

আজ শনিবার বিকালে বরুয়া হান্নান কনভেনশন সেন্টারে জাসদের কর্মী সমাবেশে উপস্থিত হয়ে জাসদের নেতা-কর্মীদের তার পক্ষে সমর্থন চান এবং নির্বাচনী প্রচারাভিযানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এসময় আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, তিনি বিজয়ী হলে জাসদের নেতা-কর্মীসহ এলাকার সুধিজন-মুরব্বীদের সাথে নিয়ে এলাকায় কাজ করবেন। সংসদে সাধারণ মানুষের পক্ষে কথা বলবেন। এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করবেন।

জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জাসদের এ কর্মীসমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, উত্তরা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মফিজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর জাসদের সাধারণ সম্পাদক এস এম ইদ্রিস আলী প্রমুখ।

ভিন্নবার্তা/এসআর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ