লালমনিরহাটে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুই আওয়ামী লীগ কর্মীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে তাদের গড্ডিমারী ইউনিয়নের লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করে পুলিশ। দণ্ডপ্রাপ্তরা হলেন- গড্ডিমারী এলাকার বাহার উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ও মোকছেদুল রহমানের পুত্র সিরাজুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, গড্ডিমারী ইউনিয়নের লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট চলাকালিন ব্যালট পেপার ভোটারের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ভোট গ্রহন করেন তারা। ওই সময় সেখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা পুলিশকে খবর দিলে তাদের হাতে নাতে আটক করেন। ওই সময় তারা স্বীকার করেন তারা নৌকার প্রার্থীর হয়ে কাজ করছেন। পরে সবকিছু যাচাই করে তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাদান করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাফিল আলম।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, তারা দুজন সদ্য নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের কর্মী। তাদের দুইজনকে বুধবার সকালে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051