1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাল ফেলতে গিয়ে মেঘনায় নিখোঁজ ১ জেলে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ৬:০১ pm

ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ঝাকি জাল ফেলতে গিয়ে নদীর গভীরে জলে তলিয়ে নিখোঁজ হয়েছেন ১ জেলে।
জানা গেছে, চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নংওয়ার্ডের আয়শাবাগ নামক এলাকার মুহসিন ব্যাপারীর ছেলে মো:জসিম (৪০) গতকাল ২৪ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় বেতুয়া স্লুইসগেট সংলগ্ন মনির মিয়ার ইট বাটার পিছনে মেঘনা নদীতে ঝাকি জাল নদীতে ফেলে মাছ শিকার করতে যান।

জাল নদীতে ফেলে তীরে দন্ডায়মান অবস্থায় হঠাৎ পায়ের নিচের মাটির চাকা পড়ে মেঘনার গভীর জলে তলিয়ে গেছে।
এ ব্যাপারে চরফ্যাশন পায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা এমরান হোসাইন এই প্রতিবেদককে বলেন, স্হানীয়রা সকাল ১১ টায় নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ জেলের বিষয়টি ফোনে আমাদেরকে অবগত করেন। আমরা তাৎক্ষনিক ঘটনাস্হল পরিদর্শন করে, বরিশালে ডুবুরি দলকে খবর দিয়েছি।

ডুবুরি দল ইতোমধ্যে চরফ্যাশনের উদ্দেশ্যে বরিশাল থেকে যাএা শুরু করেছে। তারা এসে পৌছলে, মেঘনায় নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান শুরু করবো। এরির্পোট লেখা পর্যন্ত ডুবুরি দল চরফ্যাশনে এসে পৌঁছেনি। শুরু হয়নি উদ্ধার অভিযান।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ