1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

জার্মানির নিরাপত্তা সম্মেলনে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৩৪ pm

জার্মানির মিউনিকে অনুষ্ঠিত ৫৯তম নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ইউক্রেনকে দ্রুত অস্ত্র সরবরাহ না করলে যুদ্ধ রাশিয়ার পক্ষে চলে যাবে। সে কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ জোরদার করার কোনো বিকল্প নেই।

শুক্রবার মিউনিকে নিরাপত্তা সম্মেলন শুরু হয় এবং তিন দিন ধরে এ সম্মেলন চলবে। এতে বিশ্বের ৪০টি দেশ অংশ নিচ্ছে, তবে গত ২ দশকের মধ্যে এই প্রথম রাশিয়াকে মিউনিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি।খবর লস অ্যাঞ্জেলস টাইমসের।

ভিডিও লিংকের মাধ্যমে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়াকে পরাজিত করতে হলে দ্রুত গতিতে আরও অস্ত্র পাঠাতে হবে।

তিনি দাবি করেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রেসিডেন্ট পুতিন হামলা চালানোর পরিকল্পনা করছে।

এক্ষেত্রে অস্ত্র দিতে দেরি হলে পুতিনের অভিযান ইউক্রেনের সীমানা পেরিয়ে অন্য দেশে গড়াবে। তিনি সতর্ক করে বলেন, দেরি সব সময় ভুল হিসেবে গণ্য হয় এবং ইউক্রেনে ভুল করলে তার জন্য পশ্চিমাদেরকেও মূল্য দিতে হবে। জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের প্রতিবেশী মলদোভার গলা টিপে ধরার চেষ্টা করছে।

এবারের মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেন আমেরিকার পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সম্মেলনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার বিষয়টিই শীর্ষ এজেন্ডা হিসেবে রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ