ইঞ্জিন সংকটে ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল রেললাইনের লোকাল ট্রেন চারদিন ধরে বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেনটি চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে সাময়িক বন্ধ রয়েছে লোকাল ট্রেনটি।
রেলপথ বিভাগ সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি ময়মনসিংহ-জারিয়া ঝানজাইল পথে দিনে ৪ বার যাতায়াত করে। এতে করে নেত্রকোনার পূর্বধলা, দুর্গাপুর, কলমাকান্দা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার যাত্রীরা প্রতিদিন অল্প খরচে নিরাপদে যাতায়াত করেন। মঙ্গলবার রাত থেকে কোন পূর্বনোটিশ ছাড়াই ট্রেনটি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়ে। এই লাইনে চলাচলকারী যাত্রীরা।
স্থানীয়রা জানায়, সারা দেশে যেখানে রেল লাইনের সম্প্রসারিত হচ্ছে এবং যাত্রীসেবা উন্নত হলেও জারিয়ার ট্রেনটি চারদিন ধরে বন্ধ রাখা হয়েছে।
এই রেলপথে নিয়মিত চলাচলকারী যাত্রী, মো. ফজর উদ্দিন, শিমুল ইসলাম বলেন, ট্রেনটি চলাচল বন্ধ থাকার কারণে আমাদের চলম ভোগান্তিতে পড়তে হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত ট্রেনটি চালু করলে এই অঞ্চলের মানুষ উপকৃত হবে।
ময়মনসিংহ রেলওয়ে বিভাগীয় অঞ্চলের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহীনুর ইসলাম জানান, ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি সাময়িক বন্ধ রয়েছে। ইঞ্জিন ঠিক হলে পুনরায় চালু হয়ে যাবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051