1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

জারিয়া-দুর্গাপুর রেললাইন সম্প্রসারণে মাঠ পরিদর্শনে ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬ ৬:৩২ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের লক্ষ্যে আজ ১৩ মে (বুধবার) সরজমিনে এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

বুধবার দুপুরে জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তারা। এ সময়,স্থানীয় সংসদ সদস্য ম্সাুম মোস্তফা,রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা বিএনপি নেতা আবু তাহের তালুকদারসহ রেলের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জারিয়া-ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশনের বিভিন্ন অবকাঠামো ও চলমান কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পরে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা, যাত্রীসেবা উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় করেন তারা।

মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন,জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জনগণের ভোগান্তি কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তিনি আরো বলেন,রেল যোগাযোগ সম্প্রসারণ হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য,পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন,সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

অর্থনৈতিক দিক থেকেও রেললাইন সম্প্রসারণের গুরুত্ব অপরিসীম। দুর্গাপুরের বিজয়পুরের মূল্যবান চীনামাটি, সোমেশ্বরী নদীর বালি ও পাথর সারা দেশে পরিবহনের জন্য রেললাইন হবে সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম। এর ফলে সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ