1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জামিন পেলেন বিএনপি নেতা আসলাম চৌধুরী, মুক্তিতে বাধা নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১ ৭:৪১ pm

রাজধানীর কোতয়ালী ও শাহবাগ থানায় করা নাশকতার দুই মামলায় বিএনপি নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীম সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসিবুর রহমান। তিনি জানান, আসলাম চৌধুরী তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলায় জামিন পেয়েছেন। তাই তার মুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই।

২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলখেত এলাকা থেকে গ্রেপ্তার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী। তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রর’ এবং নাশকতা, চেক প্রতারণাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ