
ধর্ষণচেষ্টার মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালাল।
রোববার (২৪ নভেম্বর) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম তার জামিন মঞ্জুর করেন।
গত ১ নভেম্বর রাজধানীর শাহবাগ থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ এনে সাংবাদিক মোল্লা জালাল ও তার সহযোগী সলেমান ওরফে সেলিমের বিরুদ্ধে
মামলা করেন ভুক্তভোগী এক নারী।
মামলার ৩ দিন পর ৪ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার হন মোল্লা জালাল। সেই থেকে তিনি কারাগারে আটক আছেন।
মামলায় বলা হয়, সাংবাদিক পরিচয়ে মোল্লা জালাল দীর্ঘ ১৭ বছর ধরে বিভিন্নভাবে হয়রানি করছেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051