জামালপুর সদর থানা কোয়ার্টার্সের ৫০০ মিটার আরসিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ৩০ মে সোমবার এই রাস্তার কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য যে,থানা ও কোয়ার্টার্স প্রতিষ্ঠার পর থেকে এখানে কোন পাকা রাস্তা ছিলো না।থানা থেকে কোয়ার্টার্সে যাওয়ার এই রাস্তায় বৃষ্টিতে হাঁটু সমান পানি জমে থাকতো। মানবিক এই পুলিশ সুপার এটি অবগত হবার পরপরই নতুন পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন। এজন্য কোয়ার্টার্সে বসবাসরত সকল পুলিশ সদস্যগন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051