জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার ৩ ছাত্রী নিখোঁজের ঘটনায় পরিচালকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদরাসা সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ হয়। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
তিন ছাত্রীর সবাই ইসলামপুর উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার ভোরে ওই মাদরাসা থেকে তারা নিখোঁজ হয়।
জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া বলেন, আরও আগে জানানো হলে ভালো হতো। বিকেলে মাদরাসা কর্তৃপক্ষ তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে জিডি করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তারা কোথায় আছে—এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051